তোকে ছাড়া [bangla Song] Poem by Md. Ziaul Haque

তোকে ছাড়া [bangla Song]

তোকে ছাড়া আমি পাগলপারা!
কাটে না দিবস রজনী,
উদাস মন হয় মাতোয়ারা,
তোর ভাবনায় ও সজনী!

সময়ের সাথে পাল্লা দিয়ে,
যাই ধীরে এগিয়ে,
তোর সাধনায় মন মাতে হায়,
পাই স্বর্গীয় সুখ তোর ভালোবাসায়!
তোকে ছাড়া আমি পাগলপারা!
কাটে না দিবস রজনী,
উদাস মন হয় মাতোয়ারা,
তোর ভাবনায় ও সজনী!

তোর মনের মণিকোঠায়,
যতন করে রাখিস আমায়,
প্রেমের রঙে সাজাবো তোকে,
রাখবো তোরে আগলে বুকে!
তোকে ছাড়া আমি পাগলপারা!
কাটে না দিবস রজনী,
উদাস মন হয় মাতোয়ারা,
তোর ভাবনায় ও সজনী!

Sunday, November 5, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success