পথের শেষে চেনা দেশে,
দেখবো তোমায় ভাবি হেসে,
ধরবে আমায় ভালোবাসায়,
কাটবে সময় প্রাণের খেলায়!
রইবো আমি চেয়ে,
তোমার চোখের পানে,
তুমি অবাক হয়ে,
মাতবে প্রেমের টানে!
পথের শেষে চেনা দেশে,
দেখবো তোমায় ভাবি হেসে,
ধরবে আমায় ভালোবাসায়,
কাটবে সময় প্রাণের খেলায়!
আমার হৃদয় জুড়ে,
আমার সকল আশায়,
আমার মনের ঘরে,
তোমায় দেখা যায়,
পথের শেষে চেনা দেশে,
দেখবো তোমায় ভাবি হেসে,
ধরবে আমায় ভালোবাসায়,
কাটবে সময় প্রাণের খেলায়!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem