খাঁটি প্রেমের স্বর্গে,
যাবো তোমায় নিয়ে,
তোমার মনের দুর্গে,
যাবো প্রেমিক হয়ে!
মাতাবো মন প্রেমের হাওয়ায়,
কাটবে সময় সুখের ভেলায়,
মনের সাথে মনের মিলন,
হবে তোমার আমার যখন!
খাঁটি প্রেমের স্বর্গে,
যাবো তোমায় নিয়ে,
তোমার মনের দুর্গে,
যাবো প্রেমিক হয়ে!
আকাশের ঐ চাঁদের মতন,
করবো তোমায় আদর যতন,
দেবো না করতে অভিমান,
থাকতে এ দেহে প্রাণ!
খাঁটি প্রেমের স্বর্গে,
যাবো তোমায় নিয়ে,
তোমার মনের দুর্গে,
যাবো প্রেমিক হয়ে!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem