মন ভালো নেই [bangla Song] Poem by Md. Ziaul Haque

মন ভালো নেই [bangla Song]

মন ভালো নেই,
কারণে বা অকারণেই!
অসময়ে তার চলে যাওয়া,
ফেলেছে মনে বিষাদের ছায়া!

করলে প্রস্থান সশরীরে,
গেলে রয়ে মন-মন্দিরে,
তোমার ভাবনায় বেঁচে রই,
তোমার যাতনায় বিদ্ধ হই!
মন ভালো নেই,
কারণে বা অকারণেই!
অসময়ে তার চলে যাওয়া,
ফেলেছে মনে বিষাদের ছায়া!

দাও ব্যথা যত পারো,
দাও দাও দাও আরও!
ভাঙলেও মচকাবে না মন,
কষ্টকে আর করি না বারণ!
মন ভালো নেই,
কারণে বা অকারণেই!
অসময়ে তার চলে যাওয়া,
ফেলেছে মনে বিষাদের ছায়া!

Thursday, December 7, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success