যদি না ডাকো [bangla Song] Poem by Md. Ziaul Haque

যদি না ডাকো [bangla Song]

যদি যাই চলে কভু,
যদি না ডাকো তবু,
রবে তুমি মনে আমার,
তুমি ছিলে আমার সাধনার!

যাবো চলে দূরে আমি,
ডাকবে না জানি তুমি,
আমার মনের সিন্দুকে হায়!
তোমার নামটি রবে সদায়!
যদি যাই চলে কভু,
যদি না ডাকো তবু,
রবে তুমি মনে আমার,
তুমি ছিলে আমার সাধনার!

বলো কি করবো আর?
প্রেমে পুড়ে হৃদয় অঙ্গার!
করবো না ঘৃণা আমি,
ভালো থেকো সদা তুমি!
যদি যাই চলে কভু,
যদি না ডাকো তবু,
রবে তুমি মনে আমার,
তুমি ছিলে আমার সাধনার!

Thursday, December 7, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success