আয় রে সখা আয় [bangla Song] Poem by Md. Ziaul Haque

আয় রে সখা আয় [bangla Song]

আয় রে সখা আয়,
আমার প্রাণের কাছটায়,
শোন রে কথা শোন,
ও আমার প্রিয়জন!

চল না দূরে যাই,
যেথায় আর কেউ নাই,
শুধু তুই আর আমি,
চলবে প্রেমের পাগলামি!
আয় রে সখা আয়,
আমার প্রাণের কাছটায়,
শোন রে কথা শোন,
ও আমার প্রিয়জন!

তোর ঐ মিষ্টি গালে,
তোর ঐ কালো তিলে,
পড়েছে বাধা মন আমার,
জাগে সাধ ভালোবাসার।
আয় রে সখা আয়,
আমার প্রাণের কাছটায়,
শোন রে কথা শোন,
ও আমার প্রিয়জন!

Thursday, January 25, 2018
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success