Bengali Poem - বাংলা কবিতা - Bangla Kobita Poem by Mriganka Sekhar Ganguly

Bengali Poem - বাংলা কবিতা - Bangla Kobita

আমার অপেক্ষায় থেকো না কখনো
রেখো না টিপের কথা কপালের মাঝে ।
দূরে থেকে ভালো কেউ হয়তো থাকে না
কেবল সে তটরেখা বুঝেছে সহজে।
যেখানে জাহাজ চোখ আড়ালের পরে
আছে তবু আপাতই নেই মনে হয়
তেমনি তোমার কাছে আমার সময়
কমতে কমতে শুধু ক্ষণ পড়ে আছে
ঘড়িও মাপার মতো রাখে নি কিছুই।
যেটুকু বলেছ মনে রেখে দেব সয়ে
বাকিটুকু তোলা থাক ভুলে যাওয়া পিছু।
কতটা আকাশ দিলে পাখি ভুলে যায়
বাসায় ফেরার কথা সন্ধ্যে বেলায়?
তেমন শূন্য তাকে দিয়েছিলে প্রাণ।
বিদায়ের কোনদিন থাকে না প্রমাণ।
কেবল সন্ধিক্ষণে দেবতা কহিলো -
যে আজ পাথর, সেও ভালোবেসেছিল।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success