Bengali Poetry - কবিতা - রূপোর কাঠি Poem by Mriganka Sekhar Ganguly

Bengali Poetry - কবিতা - রূপোর কাঠি

এতোটা ক্লান্ত আমি আঘাতের স্পর্শ বুঝি না।
মনে হয় ছুঁয়ে আছ, যেমন স্পর্শে থাকে
প্রাণহীন মানুষের দেহ।
আমি বুঝি- নির্বাক মানুষের পরিচয়
দিতে নেই জনসম্মুখে।
তাদের আড়ালে রেখে সমুদ্র স্নানে যায়
প্রাণোচ্ছল মানুষের দল।
পড়ে থাকি শব্দহীন, ঘুমহীন কখনো কখনো।
এতোটা অবশ আমি, মৃত ভেবে ঘুমও বুঝি
আসে না এখন।
আমি চাই এভাবেই বাকিটা জীবন কেটে যাক।
ভয় লাগে ভালোবেসে কেউ যদি ছুঁয়ে দেয়
কেটে যায় অভিশাপ ঘোর।
বরং হাতটা রেখো রূপোর কাঠির মতো
আজীবন মাথার ওপর।

২০ জুলাই ২০২২; ভোর ৬ টা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success