সে তার মুখ ঘুরিয়ে তুলে ধরলো সেই দিকে, যেখান থেকে নামছে
আলোক বর্ষণ, আর সমগ্র মুখমণ্ডলে ছড়িয়ে পড়লো স্মিত হাসি।
আলোকবৃষ্টি ঝরে পড়তে লাগলো তার প্রশস্ত কপালে
আর চোখ দুটোর মধ্যে, নেমে যেতে লাগলো
তার সোয়েটারের গলার ভেতর দিয়ে
আর ভিজিয়ে দিলো সেই ফর্সা স্তনবৃন্তদ্বয়।
তার বাদামি জুতোজোড়ার ওপর ছিটকে পড়তে লাগলো
সেই আলোকবৃষ্টির ছাঁট। এমন সেই মুহূর্তটা, যেন
তার সামনে আলোভর্তি ডোবাগুলোর ভেতর দিয়ে
গড়িয়ে যাচ্ছে একটা সার্কাস-ওয়াগন, চাকায় চালিত এক খাঁচা,
এবং দ্রুততায় সেও ধাবিত হচ্ছে তারই পিছে পিছে,
উচ্ছ্বসিত, কৌতূহলী, তার বেতের ছড়িটা কাজে লাগিয়ে
রডগুলোর ওপর ছড়ি ঠুকতে ঠুকতে, খোঁচাতে খোঁচাতে,
যখন গোটা দুনিয়া গুটিসুটি মেরে বসে আছে এক কোণায়।
* Original: A Blind Woman BY TED KOOSER
** Bengalized by Rahman Henry
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem