Bhalobasho -A Bengali Love Poem Of Malay Roychoudhury Poem by Malay Roy Choudhury

Bhalobasho -A Bengali Love Poem Of Malay Roychoudhury

ভালোবাসো
ভালোবাসো ভালোবাসো ভালোবাসো
আমাকে গভীরভাবে ভালোবাসো
আরও আরও বেশি ভালোবাসো
ভালোবাসো ভালোবাসো ভালোবাসো
কিন্তু স্পর্শ কোরো না কখনও কোনোদিন
স্পর্শ করলে ঘাম লালা রক্তের ক্লেদ হবে প্রেম
স্পর্শ করলেই ভালোবাসা সংসারের আবর্তে পড়ে যাবে
স্পর্শ করলেই প্রেম চাল-ডাল-তেলে ফেঁসে যাবে
স্পর্শ করলেই প্রেম হাঁটু আর কোমরের ব্যথা হয়ে যাবে
ত্বকের ঔজ্বল্য শেষ আর পুরোনো হয়ে যাবে
তোমার শ্বাস-প্রশ্বাসও দূরে-দূরে থাক
কখনও লিখো না চিঠি কিংবা ইশারা কোরো না
ভালোবাসো আমি চাই তীব্র ভালোবাসা দাও
তাই শুধু ভালোবাসো গভীরভাবে ভালোবাসো

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success