তোমার প্রেমের স্পর্শে এই শূন্য বুকে,
জেগেছিল এক দীপ্ত কণ্ঠের সে হার;
আলোর জোয়ার ভেসে যেত চোখে মুখে,
সৌন্দর্যে অনন্য ছিল জীবন আমার।
সুখের সুতোয় বোনা সেই মায়াজাল,
জড়িয়ে রাখত এই প্রণয়ের গলা;
সেখানে থমকে যেত যেন মহাকাল,
ছিল শুধু হৃদয়ের রূপকথা বলা।
হঠাৎ ফুরিয়ে গেল সোহাগের আলো,
অযত্ন ও অবহেলা করে দিল পর;
যে মুক্তো ছড়াত আগে মায়া ভরা কালো,
সে আজ গলায় এক নিরেট পাথর।
যে রতন সেজেছিল জীবনের সাজ,
ভারী এক ফাঁস হয়ে ঝুলে আছে আজ।
© দীপঙ্কর সাধুখাঁ
১২ই সেপ্টেম্বর, ২০২৬।