Flower Garden Poem by Indrani Mukherjee

Flower Garden

Rating: 4.0

কুসুম উদ্যান
জুহি চামেলী কুন্দ রজনী বেল ও গন্ধরাজ
সন্ধ্যা হলেই ওরা বাগানে করে বিরাজ

একটু রাতে গন্ধে মাতে হাসনাহানা,
আরো কত ফুল গন্ধে মাতে নাম না জানা

ফুটেছে কত স্বর্ণচাঁপা পদ্ম ও গোলাপ
ভ্রমর এসে করছে তাদের সাথে আলাপ

আমাকে কেউ পারেনা ভুলিতে আমি যে কামিনী
আমার গন্ধে মাতাল হয়ে, মাতে যামিনী

মাধবী মালতি যেন তারা বোন দুটি
একসাথে ফুটে উঠে বাধে তারা জুটি

শিউলি বকুল ফুটছে তারা রাতের বেলায়
আনন্দে পড়ছে ঝরে ভোরের বেলায়

অপরাজিতা টোগোর জাবা ফুটছে তারা সকালে
নয়নতারার সঙ্গে তারা পড়ছে ঝরে বিকেলে

Flower Garden
POET'S NOTES ABOUT THE POEM
Flower Garden
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success