Laments Of Modest Mountain Flower Poem by Indrani Mukherjee

Laments Of Modest Mountain Flower

Rating: 5.0

পাহাড়ি ফুল
আমি পাহাড়ের ছোট্ট একটি ফুল
আমায় তুলে নিয়ে তোমরা করো নাকো ভুল

আমার আছে অনেক বন্ধু, অনেক খেলার সাথি
তারা এসে দেখতে না পেলে হবে যে আত্মঘাতী

আমি অতি সাধারণ, আছি অতি নগন্য
শুধু আমি আছি, প্রজাপিত দের জন্য

কত শত প্রজাপতি আমার পরে করে লুটো পুটি
মধু খাওয়ার সময় ওরা, করে হুটো পুটি

আমার ফুলের রেনু, মেখে বেড়ায় উড়ে উড়ে
প্রকৃতির সাথে গাইছে, গান নানান সুরে সুরে

যখন সূর্য ডুবে যায় বিকেল বেলায়
প্রজাপতি গুলি কোথায় যেন পালায়

আমি তখন বসে থাকি অপেক্ষা করে
কাল সকালে আসবে কখন ওরা আমার পরে

Laments Of Modest Mountain Flower
POET'S NOTES ABOUT THE POEM
Laments of a mountain flower
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success