ভারত আমার মাতৃভূমি;
ভারত আমার প্রাণ।
শক, হুনদল, পাঠান, মোঘল
এসেছে এখানে; হয়েছে ম্লান।
ইংরেজরাও এসেছে এখানে;
করেছে শোষণ বণিকের বেশে।
হারিয়ে সম্মান নির্লজ্জের মতো
পরাজিত হয়ে ফিরেছে দেশে।
বহু জাতির, বহু বর্ণের,
বহু ভাষার ভারতবর্ষ।
ভারতকে যারা বেসেছে ভালো,
পেয়েছে সম্মান; পেয়েছে হর্ষ।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-
বহু ধর্মের মিলন স্থল।
বিভেদের মধ্যে ঐক্যই হল
ভারতবর্ষের একমাত্র বল।
এত জাতি, এত সংস্কৃতি
এত ধর্মের ভারত আমার -
মহামিলনের একমাত্র প্রতীক,
জগত শ্রেষ্ঠ ভারত আমার।
© দীপঙ্কর সাধুখাঁ
10 ই নভেম্বর,1995 ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem