কাঁঠাল (Jackfruit) Poem by A K Sarker Shaon

কাঁঠাল (Jackfruit)

জাতীয় ফল কাঁঠাল
ফলের রাজ্যে সেরা!
স্বাদে ঘ্রাণে অতুলনীয়,
পুষ্টিগুণে চড়া।

হলদে কাঁঠালের গায়ে
মোটা বেটে কাঁটার আড়া,
স্তরে স্তরে সোনালী কোষ
ভিতরদেশটা নজরকাড়া।

কাঁঠাল চাষে অতি অনুকুল,
বাংলার লালচে এটেল মাটি!
মধু মাসের সেরা এ ফল
আসলেই অতি খাটি!

গাছ পাতা ফুল ফল
কিছুই এর ফেলনা নয়!
বিচিটাও ভাল তরকারী,
তার স্বাদেই কথা কয়!

একখানা ফল কিনে
খায় পুরো পরিবার!
সাধ ও সাধ্যের সমন্বয়ী
এ ফল তো জনতার!

কাঁঠালে দই চিড়া কিংবা
দুধভাতে কাঁঠাল;
পৃথিবীর সেরা খাবার
সেটা বুঝবে কি অবাঙাল!

ভেজাল খেয়ে খেয়ে
যাদের মুখ হয়েছে অরুচি
দু'টি কোষ মুখে পুরে
ফিরিয়ে আন রুচি!

কবিতাঃ কাঁঠাল
কাব্যগ্রন্থঃ আপন-ছায়া
এ কে সরকার শাওন
৮ জুন ২০১৯
শাওনাজ, উত্তরখান, ঢাকা।

কাঁঠাল (Jackfruit)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success