লিচু (Lychee) Poem by A K Sarker Shaon

লিচু (Lychee)

লিচু
এ কে সরকার শাওন

মৌসুমের জনপ্রিয় ফল
লিচু তারকা মুখ!
লিচুর স্তুতিতে জগলু পঞ্চমুখ
লিচুতেই তাঁর সুখ!

স্বাদ-সাধের এ ফলের খোসা
টুকটুকে লাল রুক্ষ!
ভিতরে শ্বেতাংশ আসল শাঁসাংশ
এর নেই সমকক্ষ!

রসালো জল কোমল মাংসল
দর্শনে মন পাগল।
সুস্বাদু মিষ্টি খেলে তুষ্টি
ঘ্রাণে জিভ টলমল।

পুষ্টিতে ভরপুর ভিটামিন প্রচুর
স্বাস্থ্যসম্মত ফল!
চর্বি অকিঞ্চিত ক্যালরী সীমিত
খাদ্যতালিকায় সফল!

দৃষ্টি নন্দন চিরহরিৎ গাছে
শত লিচু দোল খায়!
বাগের পাশে চুরির আশে
লিচুচোর শোভা পায়!

জন্মস্থান চীনে জন্মেও চীনে
এশিয়ার দক্ষিণে প্রচুর!
মাদাগাস্কার, আফ্রিকা, অস্ট্রেলিয়ায়,
আছে লিচুর জোর!

কনে দেখায় লিচু খেয়ে
জগলু হয়ছে বেবশ!
অতঃপর আর লিচু খায় না
যদি থাকে তাঁর হুঁশ!

তাড়াহুড়োয় না ধুয়ে খেলে
পেটের ধকল সয়!
ঠান্ডা জলে ধুয়ে নিলে
বেশ উপকারই হয়!

বাজার ভরে, হাটে সারে
লিচুর জয়ের ঢাক!
দাম যত বাড়ে, চোখ ততো চড়ে
তবু দামে দেয় ফাঁক!

বিকেল বেলায় ঠান্ডা লিচু
ঘামতাপে প্রানে কী শান্তি।
শিশু-বৃদ্ধ সবই খুশি,
মিটায় তাদের ক্লান্তি।

কবিতা: লিচু
কবি: এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, ১৫ মেডিকেল রোড
ইউ কে, ঢাকা।
১৯ জুন ২০২৫

লিচু (Lychee)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success