আম
এ কে সরকার শাওন
আহ্ কী সৃষ্টি, সুস্বাদু মিষ্টি,
ফলের রাজা আম।
রসে টসটস খেলে মনুষ্য বশ
আমই নন্দিত নাম!
সংস্কৃত অম্ল থেকে আম্র
অতঃপর আম!
দক্ষিণ ভারতেই আদি নিবাস
আরো দক্ষিণে ধাম!
বর্ণে ধাঁধায় ঘ্রাণে মাতায়
পুষ্টিগুনে টইটুম্বুর!
পত্র মুকুল শাখা বৃক্ষ
এ সবই বিধির বর।
আম অতি স্বাস্থ্যকর ফল
রোগের মহৌষধ।
গুগলের খোঁজ নিলেই
সম্মৃদ্ধ হবে বোধ!
কাঁচা আম সবই সবুজ
পাকলে হলুদ লাল!
সব আমেই ভিটামিনে
ভরপুর চিরকাল!
কাঁচা আম খেতে টক
পাকা আম মিষ্টি!
কাঁচা আম মিষ্টি হলে
সবে হয় তুষ্টি '
কাঁচা আমে আচার, চাটনি,
আমসত্ত্ব আমচুর;
আমরসে দিল খোশে
প্রান চায় প্রচুর!
মেক্সিকো, ভারত, গনচীন
রফতানিতে সেরা বিশ্বে;
চাঁপাই রাজশাহী, নাটোর, নওগাঁ,
সাতক্ষীরা দেশের শীর্ষে!
আলফোনসো, গোপালভোগ,
ল্যাংড়া বনেদী আম।
আম্রপালি, হাড়িভাঙ্গা, হিমসাগর,
ফজলি'র বিশ্বব্যপী সুনাম!
ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের
জন্ম পার্বত্য চট্টগ্রাম।
মাইল্ল্যা নামক আমের প্রজাতির
আজো বেশ সুনাম!
আমও বেশ অর্থকরী
লাভজনক ফসল:
বিশ্ববাজার নিশ্চয়ই আছে
আম্র পণ্যের দখল!
কবিতা: আম
কবি: এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা
১৫, মেডিকেল রোড
উত্তরখান ঢাকা।
৮ জুন ২০২৫
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem