চরৈবেতি চরৈবেতি
চলতে থাকো হে মানুষ চলতে থাকো।
প্রবাহ জীবন
স্থবিরতা মৃত্যু।
ঘুরছে পৃথিবী বনবনিয়ে
হাঁটছে সময় হনহনিয়ে।
জীবনের যাত্রাপথে
এক দরজা বন্ধ হলে
অন্য দরজা অবশ্যই খুলবে।
বন্ধ দরজাতে মাথা ঠুকে
সারাজীবন যদি কাঁদবে
তো খোলা দরজা খুঁজবে কখন?
চরৈবেতি চরৈবেতি
চলতে থাকো হে মানুষ চলতে থাকো।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem