Parts Of Speech এর ছড়া Poem by RAJAT GHOSH

Parts Of Speech এর ছড়া

চলো সবাই আজ শিখবো কবিতার ছন্দে
PARTS OF SPEECH এর সবকটা একসঙ্গে।
প্রথমটা খুব সহজ নাম তার NOUN
নাম বোঝাবে সবার সে, ভুল হলে সম্মান ডাউন।
NOUN এর পরিবর্তে বসে তার ভাই PRONOUN
ভুল করলে সবাই হেসেই হবে খুন।
NOUN ও PRONOUN এর দোষ ধরে এটা
জেনে নাও এর নাম ADJECTIVE ব্যাটা।
চার নম্বরটা খুব সহজ নাম তার VERB ভাইপো
কাজ বুঝিয়ে ঘুমাই সে অন্য কাজ নাইতো।
VERB এর বিচারক ADVERB তার নাম
সঠিক ভাবে VERB এর দোষ-ত্রুটি বলাই এর কাম।
PREPOSITION টা একটু শক্ত বুঝলে খুব সহজ
দুই শব্দের সম্পর্ক বোঝায় কিন্তু আমার ঘোরে মগজ।
শব্দ, বাক্য যুক্ত বিযুক্ত করে CONJUNCTION
আবেগ বোঝায় যে শব্দ তারই নাম INTERJECTION।

POET'S NOTES ABOUT THE POEM
A Bengali rhyme for learning ENGLISH PARTS OF SPEECH...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success