একদিন বৃষ্টি Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

একদিন বৃষ্টি

ঝর ঝর ঝর বৃষ্টি পড়িতেছে আচল ভরি
দিগন্তে নদ মাঝে বহিতেছে সোনার তরী
মিঠে আকাশে মেঘ ঘন ঘন
বাজিতেছে ঘন্টা টন টন
মেঘরাশি ঘনে পুঞ্জে পুঞ্জে
সদা বিকেল হতেই
দূরাশা যে ভঞ্জে

আজ হল সারা সব কাজের পরিকাঠি
অপরিমেয় সূর্য, তারা, চন্দ্র আজ না উঠি
করিয়াছে দিবালোক ক্ষিন
বুঝিয়াছে আপনার নহে এ দিন;
সদা ব্যস্ত কাজের তালে
নদ দূর বইতেই
ভাসিয়াছে অঞ্চল আপন ভালে

ঝর ঝর মুখরিত এ পাড়া রাখিছে আপন কেশ
যেন বাদলের ধারায়, - তাই জেগে উঠি বেশ
চাহিয়া দেখি অপরূপ সে সুন্দরী
রাখিয়া তাহা মৃনময় উপরি
বাদলের ধারা ঝর ঝর
দিনভর সদা চলতেই
রুধিয়াছে মোরে আপন ঘর

তবে নাহি সে দ্বেষ, তবু, বর্ষ আগের
পৃথ্বী বুঝিল আপন আস্বাদনের ঘের
তাই পঞ্চ হংসি আসি
যায় গড়াগড়ি আপনারে ঠাসি
বেতাল হল সে সুর
যাহা কবিয়াল গাইতেই
পূর্ব দিন ছিল ভরপুর।

কবি- পীযূষ বিশ্বাস
ইং- 21/07/2020)

একদিন বৃষ্টি
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success