ঘন ঘন মেঘ গর্জিছে আকাশ তলে
দু-কুল বহে নদীতে জল টলমল
শ্রাবণ বাতাস গুন্জিছে ভ্রমরের তালে
ছুটিয়াছে গৃহে রাখালের দল
দু-প্রহর কাল উঠিল সাজি রে
উদিত রবির নিরূদ্দেশের তরে
নি: ঝুম গহন কাননে উঠিয়াছে ঝি-ঝি
ছম্ছম্ পায়ে চলিয়াছে কৃষ্ণ গাভি
পেরিছে বন আপন পথ বুঝি
ওগো, প্রাণের টানে তারা আমায় নেয় যে লভি,
তাই ঢালিয়া রঙ পথতলে, আমি,
সঁপিয়াছি প্রাণ, যেথা তব নবমী
তব নিরঙ্কুশ চক্ষে সাধিল দুর্দম অন্ত-কারা
তাই আমি চাহি নব প্রভাত পারে
'গুরু-গুরু' মেঘ করিছে ঘন ঘন
বাঁজিছে কাসর, বাজিছে ঘন্টা ঠন-ঠন
হে, নব জীবনের ডাক উঠিয়াছে ওপারে
গৃহ কোণ মন্দিরে উঠুক উদি নবীন তারা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem