রাত পোহাল, দিন হল, মুখরিত চারিদিক
সূয্যি মামা বাঁশের 'পরে করে ঝিকমিক
চিরিদিকে হৈ-চৈ
হাঁস ডাকে চৈ-চৈ
দিনের বেলায় শীত;
কন-কন, ঠন-ঠন
ঘন্টা বাজে টন-টন
দিনের বেলায় হিম
চারিদিক ঝকঝক
পান করে ঢক-ঢক
পাড়ার সে ভিম,
চারিদিকে গীত।
টুপ-টাপ, ঠুস-ঠাস
কাজ করে চুপচাপ
পাড়ার স্ব-জন,
মন মাতিল আজি
ফুল উঠিল সাজি
সূয্যি হল মাঝার।
উথলি উঠিল বাতাস
চারিদিকে বক-বক
লইতে মুক্ত শ্বাস
নাচিয়া উঠেছে মন।
লেখা হয়েছে:
ইং- 21/07/2020
কবি- পীযূষ বিশ্বাস
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem