চড়ুই Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

চড়ুই

চড়ুই পাখি, চড়ুই পাখি
কেমনে তুমি চাও
দিলাম তোমায় একমুঠো শিম
কেমনে তুমি খাও,
নেইতো একটু বাকি?

ঘরের কোনে বেঁধেছ বাসা
খড়-কুটিতে ভীষণ ঠাঁসা
দিনের বেলা কাজটি করে
উঠছো তুমি খাবার তরে

চড়ুই পাখি, চড়ুই পাখি
মেজাজ তোমা সুমধুর
তুমি রদ্দুরে রিমঝিম
আর এটা নয় দূর,
হবে না তুমি ফাঁকি

ভীষন মজায়, ভীষণ ভরে
পালছো তুমি আপন শাবক
মেঘ হলেই, একটু পরে
হোচ্ছ তুমি মেঘের পাবক

চড়ুই পাখি, চড়ুই পাখি
তোমায় নিয়ে ভীষণ মজা
পাড়ছো তুমি নীল ডিম
আর পাবে না সাজা
এক মুঠো শিম হেথায় রাখি

ব্যস্ত দিনে, ব্যস্ত রোদে
যাও যখন বহু দূরে
মন তখন থাকেনা রূধে
তোমায় ভীষণ মনে পড়ে।

লেখা হয়েছে:
18/07/2020
কবি- পীযূষ বিশ্বাস

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success