মরণ Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

মরণ

হে মরণ, তব বিবেক মাঝে আজ আমি প্রাণ সন্ধানী
ধূলায় লুটায় সে সব, তবু নিভৃতে রহি আমি
কেন নয়? কারন, চন্দ্র বলাকা দূর নহে আমি জানি
কিঞ্চিত তব দন্ডে দন্ডিত, কিঞ্চিত বর প্রাপ্ত;
তাইতো হায় সে সুধা অজান্তেই সে পানি,
যাহা পানে আজ আমি মৃত্যুঞ্জয় ও দামি
নাহি সেই ডর বিশৃঙ্খল মাঝে, হতে মানি।


আকূল সাগর ডানা মেলিয়া, প্রবাহিত আজ রাত
শ্রাবণের বারি মাঝে সে সকল রাগ লুকায়িত;
অন্দর মহলের কালো দাগ সপ্ত দিঘি অতিক্রান্ত
যাহা মোরে লুকাইছে নিদি বন মাঝে, যাহা রপ্ত-
তাই বৃক্ষ শাখাগুলি চন্দ্রিমা মাঝে, যাহা শান্ত
জীবনের অমৃত আজ মুষ্ঠিগত, নহি তাই আমি ভীত
যাহা মাঝে একদা আমি হয়েছি বিপর্যস্ত, লুন্ঠিত।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success