নতুন চাঁদ Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

নতুন চাঁদ

ঐ দূরে চাঁদ, একলা দাড়িয়ে;
নক্ষত্রেরা আজ লুকায়িত
ক্ষণে ক্ষণে কালো মেঘরাশি, যেন,
ঢাকছে তাকে দ্বন্দ্বার্থে

আষাঢ়ের আকাশ তবু ক্লান্ত
এইতো ক্ষণিক আগে বৃষ্টি;
তারই পরে সেই জ্ঞাত মুখ
পরিচ্ছন্ন, নির্মল, ভয়ালহীন-

মাটি আজ সিক্ত;
বৃক্ষ শাখাগুলি আজ রাত্রে
প্রানবন্তু, চমকপ্রদ- আনুসঙ্গিক,
রসালো, - তারই মাঝে আমি,
নির্ভয় গৃহ হতে জানালার পাশে
দেখছি সেই মূর্ত দৃশ্য-

বারে বারে চোখ যায় সেথা,
যেন, অমৃতসিক্ত আলো-
আমি বলি, 'দাও আলো অন্তরে'
তাকে, যে আজ দুর্বার এর'ই মাঝে,
সেই চাঁদ, - আমি সজীব,
আমি মুক্ত, আমি রিক্ত;

তাই, প্রাণোচ্ছলে আমি নৃত্য করি
এ গৃহ অন্দর মহলে;
কারন, আর বৃষ্টি নেই,
আমি মুক্ত, আমি সজীব
আমি নতুন আলোয় রিক্ত।

জানালার ফাঁক হতে সে, আজ,
যেন, পূর্ণাঙ্গে আমার সঙ্গী
আমি জয়ী!


কবি- পীযূষ বিশ্বাস
লেখা হয়েছে:
ইং- 05/07/2020

নতুন চাঁদ
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success