স্থায়িত্ব ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

স্থায়িত্ব ।। রহমান হেনরী (Poem In Bengali)

সব চিহ্ন চিরকেলে নয়__
সমুদ্র তা জানে

এই বালিয়াড়ি জুড়ে কত পদচ্ছাপ!

পদচিহ্নে গড়ে ওঠা পথ গেছে
অজস্রের দিকে...

সূর্য সেই চিহ্নাবলী লণ্ঠন জ্বেলে দিয়ে দ্যাখে
চাঁদ দ্যাখে, জোৎস্নার কুপিবাতি হাতে
সৈকতের হু হু হাওয়া নিরপেক্ষ গান হয়ে হাসে

সমুদ্র পাঠায় শত ঢেউসেনা__
বলে

'মুছে দিয়ে এসো! '

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success