বলো, এই হাওয়া ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

বলো, এই হাওয়া ।। রহমান হেনরী (Poem In Bengali)

এই হাওয়া
কার ওষ্ঠপুট থেকে জন্ম নিয়ে
কার কেশচুম্বনে দৌড়ায়?

সমুদ্রস্রোতেরা এর মর্মার্থ জানে না;

তুমি তো গর্জনশীলা সমুদ্রের
অবিরাম পাগলামী নও!
দমবন্ধ অন্ধকার দু'হাতে সরিয়ে
স্বেচ্ছা কি অনিচ্ছায়
তোমাকে তো নিজেরই আয়নায় গিয়ে,
নিজের অচেনা মুখ দেখে নিতে হয়!

তারপর গলে-পড়া বৃষ্টি তুমি,
বাতাসের সংশ্লিষ্টতা চাও;

বলো, কার ওষ্ঠপুট এই হাওয়ার জননী?
বলো, এই হাওয়া
কার জন্য আজও এতো হাহাকার করে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success