বাঘ ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

বাঘ ।। রহমান হেনরী (Poem In Bengali)

Rating: 3.5

তুমি যেসব বাঘের কথা বলছো, তারা
একদা লাল রং, উলুবনে ঘাস খায়

অালকাতরায় লেপ্টে যাওয়া বস্ত্রখণ্ড
পানিযানে পাড়ি দিচ্ছে পঁচা-জলাশয়

লম্বা দাঁত দুটো এখনও বিলুপ্ত হয়নি, মানে
মাংসাশী; ত্রাতারই ঘাড় মটকাবে এবং
গর্জন করতে করতেই বল্লমবিদ্ধ, নিথর, শুয়ে থাকবে
নলখাগড়া বনে। আপাতত ভেসে আছে মৃত্যুসমুদ্রে

ওসব বাঘ নিয়ে, আমরা আর কথা বলবো না

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success