রূপসী জাহাজ ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

রূপসী জাহাজ ।। রহমান হেনরী (Poem In Bengali)

Rating: 5.0

আমার অন্তর জুড়ে সারাক্ষণ ব'সে থাকে তোমার অজস্র স্থিরছবি; ও আমার রূপসী জাহাজ, সত্যি সুন্দর তুমি__ অবিকল্প, ভবঘুরে হংসী, প্রাকৃতিক। বন্দরের মায়া ছেড়ে কতো দূর গহনসমুদ্রজলে নিরুদ্দিষ্ট আজও! বিপ্রতীপ সেই যাত্রা শুরু হলে আরও কতো অনিন্দ্য জাহাজ এলো, ফিরে চলে গ্যালো; তুমি সেইমাত্র জাহাজ, যার প্রতিবিম্ব এতো এতো সমুদ্রঝড়েও বিলীন হলো না! অন্তরের হাহাকার হাওয়ার বিলাপ হয়ে আছড়ে পড়ে আজও পাটাতনে; মনে হয়, এই বুঝি ফিরে এলে সপ্রতীক্ষ বন্দরের প্রত্যাশার দিকে। হাজার বন্দর ঘুরে একদিন সর্বশেষ গন্তব্যের দিনে, ভবিষ্য-দৃশ্যের মধ্যে দেখতে পাই, মরচে-পড়া জাহাজের ভাঙ্গা খোল পড়ে আছো পুরাতন স্মৃতিদের সুশান্ত ঢেউয়ের আশেপাশে।

একদিন নির্ঘুম বন্দরেরও চোখে নিদ্রা আসে

COMMENTS OF THE POEM
Sriranji Aratisankar 10 August 2016

khkub sundar lekha. dhannabad janai. bhalo thakun. aapnar jannye 10.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success