পাখিকল্পবেলা ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

পাখিকল্পবেলা ।। রহমান হেনরী (Poem In Bengali)

দৃশ্যত প্রচুর পাখি... অদৃশ্যত অগ্নিসত্যদিন...

কারও ডানা সংগীতোন্মুখ ধু-ধূসর দিনের উপমা;
কারও কারও ঠোঁট থেকে রক্তঝরা দেখে
প্রধানত মনে হয়
রক্তদৃশ্যে পৃথিবীতে রঙেরই আনন্দ নেমে আসে... আর
পাখিপ্রেমে সংরক্ষণবাদীরাও কী সুন্দর পারে!

পাখিদের মাংস ভেজে
বনভোজন ছড়াচ্ছে বাতাসে... এত রুচিকর ঘ্রাণ!

দৃশ্যত প্রচুর পাখি ঝরেছিল... অদৃশ্যত সত্যের কঙ্কাল...

পাখি হে, ও নানাবর্ণ পাখি,
ডানার প্রতীক খুলে ব্যাখ্যাযোগ্য হও!

উঠলে উঠুক বেজে রাষ্ট্রসঙ্ঘে ব্যর্থ হাততালি...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success