জাবরকাটা শোক ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

জাবরকাটা শোক ।। রহমান হেনরী (Poem In Bengali)

..................

ভালোবাসি শ্মশানের রাতে
অন্ধকার যত নিরিবিলি__

ঘরের কপাট বন্ধ করে
সুখি যারা, তারা সুখি হোক,
আমি তো তাদের মুখ চিনি!

আইবুড়ো মেয়ে ঘরে ঘরে__
ওরা যে এমন একাকিনী!
বলেছিলো পান দেবে হাতে
দিয়েছিলো অসুখের খিলি

চিবোচ্ছি জাবরকাটা শোক।

..................

জাবরকাটা শোক ।। রহমান হেনরী (Poem In Bengali)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success