সমুদ্রবন্দরে ব’সে ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

সমুদ্রবন্দরে ব’সে ।। রহমান হেনরী (Poem In Bengali)

সমুদ্রবন্দরে ব'সে গাঢ় কানে শুনি
তোমাকেই, নিকটস্থ ওগো আর্তধ্বনি,
লোহালক্কড়ের শব্দে চাপা খাচ্ছে
এতো মিষ্টি জোয়ারের সমস্ত সিম্ফনী!

আমার ভাবনারা বড় আহ্লাদি,
আলোর ভেতরে বাঁচে আঁধারের ঘনিষ্ঠ সোহাগে;
এইখানে ব'সে তবু আমার যে এম্নি, অযথাই
তার কথা ভাবতে ভালো লাগে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success