Postmodern Poem -Nine Poem by Malay Roy Choudhury

Postmodern Poem -Nine

উৎসর্গ: শিবাজীরাজে ভোঁসলের প্রথম স্ত্রী রানি সাইবাই নিম্বলকর

দু: খের মাঝে কিভাবে হাসতে হয় ক্ষুধার্ত হায়নার খাঁচায় চোখ উপড়ানো বোধহয় বাকি আছে প্রশ্নটি ঘিরে রয়েছে বিষ ছড়ানো নাকানিচুবানি খায় পাকনা চুলের কথা আর বলিয়েন না এই যে আগাম বইলা ভাসায়া ফেলতেছেন কীর্তিকলাপের বিষয়ে দেশপ্রেম মাটি, মমতা, মানুষ ইত্যাদি দেখতে দেখতে দুঃসময়ের বিরুদ্ধে আমরা ক্লান্ত, ভীত, অসাড় এই বদবুদ্ধিগুলো কেন উঠে আসবে কথায় ভেজাল আ‌ছে গলায় এইসব শতকৌস্তভ যন্ত্র কেন নয় কেন নয় বড্ড শীত কচ্চে রে মুখ থম থম রাম-নাম সত্য হ্যায় বাদবাকি সমস্তকিছুই বুঝলেন তো ঝুটা হ্যায় স্বমহিমায় বিরল প্রপ্তি কী বলছো?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success