Postmodern Poem - Three Poem by Malay Roy Choudhury

Postmodern Poem - Three

উৎসর্গ: ওয়ারাঙ্গালের রানি রুদ্রামাদেবী

আজ আম্মা অসুস্থ পরানবান্ধা ওহে পবিত্র, ওহে অনিদ্র নাগলিঙ্গম কাজ চলছে.... জোর কদমে আত্মবিধ্বংসী শিউলিতে উৎসব রঙিন আরো কত্ত অজুহাত নোয়াখাইল্যা, বরিশাইল্যা বলে গালি যে তৃপ্তি আছে হে শাসক কাঙ্গালিনী না কচু পরীক্ষার হলে বুকের দুধ গড়িয়ে পড়ে নারীর অতিগভীর ভালোবাসা বিহনে কলকাতা মরে যাচ্ছে তবুও ভোজবাজিতে নিজেই পকেটমানি জমিয়ে নতুন কিছু সৃষ্টি করতে গেলে একটু ভেবো প্লীজ আতিপাতি করে গরররররর ঘাই মেরে পুকুরের বাশঁ বাগানের মাথার উপর নানী তোমার বয়স হইছে তো গুরুঠাকুর রিল্যাপস করেছে আপু শোন! দিশাহীন ও অনির্দিষ্ট প্রেমেজীবনীমূলক মাল টা কে, জানেন?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success