কলকাতায় ফিরে বুকটা কেমন খালি খালি লাগলো। ঈশঃ গ্রামে সময়টা, কেমন যেন হুশ করে কেটে গেলো!
কাকীমা দুদিনের জন্য গিয়ে, এক সপ্তাহ রয়ে গেলেন। দিদি আর দীপদা এসে যাওয়াতে, হৈচৈ আর মজাটা অনেক বেড়ে গেলো।তবে দুঃখ একটাই- স্কুলের কোন বন্ধুর সাথে দেখা হলো না। প্রায় সবাই এখন কলকাতায় কিছু না কিছু করছে। হাতে গুনা কয়েকজন, কলকাতার বাইরে। রাজা এখন ব্যাঙ্গালোরে। অনামিকা দিল্লীতে।
...
Read full text