প্রান্তর Poem by RAJAT GHOSH

প্রান্তর

অবশেষে প্রান্তরে প্রেম এসেছে মিশে
হাতে হাত রাখা এক সভ্যতার বিশে,
ছুটছিলো বেশ আলতো আলগা হওয়া
থামলো শেষে হাজার না বলা কওয়া,
চুপ করে দুহাত দেখে ডোবা সূর্যের তেজ
নামহীন যত পালকের রঙে সেজেছে ফেজ,

হালকা হেসে কালো মেঘ যত হানা দেয় দিয়ে হাসি
গুরু গম্ভীর নিয়মগুলো যেন বর্জ্রমেঘ সর্বনাশী,
উঠেছে ধূলিঝড় মরুভূমি মাখা সুপ্ত যৌবনে
এ কোন বসন্ত, চাঁপা ফুল ঝরে পড়ে মৌবনে?

নীরবে নিভৃতে সন্ধ্যা নামছে, ওরা দুজন প্রান্তর
একলা থেকে পণ করেছে, জীবনের জাদুমন্তর!

Wednesday, April 1, 2026
Topic(s) of this poem: affinity and love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success