হেমন্তের নদী ছায়া ফেলে Poem by Soumen Chattopadhyay

হেমন্তের নদী ছায়া ফেলে

হেমন্তের করুন নদীতে কান্নার রূপের ছায়া
অস্পষ্ট শূন্যের উপকথা নিয়ে একান্তে দাঁড়ায়

শীতের আঁধারে অস্তিত্বের সফলতা ছুঁয়ে দেখি
অতীতের বহুদিন কেটে গেছে ধূসর পাথরে

এখন এখানে আত্মপ্রতিকৃতি নতজানু হয়
মাটির শরীরে আদিকালের নিজেকে বিলিয়েছি

অসীম নিষ্পাপ গর্ভজলে বহুশ্রুত হয়ে থাকি

রাত্রির গানের সুরে হেমন্তের নদী ছায়া ফেলে

হেমন্তের নদী ছায়া ফেলে
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success