নির্বেদ দর্শন Poem by Soumen Chattopadhyay

নির্বেদ দর্শন

অবশেষে হাতে হাত রাখে ছায়া —মাটির পুরানো গন্ধ মেখে আমি ও সে মুখোমুখি ।

স্থবির সূর্যকে দেখি—নাবিকের হাত ধরে সে আলো দেখায় ।
অনেক আশার কথা ভেবে প্রাচীন ছবির মত নিজেকেই দেখি— ছন্নছাড়া আমি ঘুরে ঘুরে পৌঁছাতে পারি না কোন নির্বেদ দর্শনে ।
কিছু শব্দের প্রবাহ শান্ত করে আমাদের । তারপর পরিযায়ী পাখিদের সন্তানের মতো
ছুটে যাই দেশান্তরে—সেখানেও বহু বিস্মৃত যুগের শব্দ
শোনায় শরীর।

নির্বেদ দর্শন
Wednesday, January 24, 2018
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success