শীতের মাতৃত্ব Poem by Soumen Chattopadhyay

শীতের মাতৃত্ব

রৌদ্রজ্জ্বল জানালার পাশে দুপুর— পাহাড় প্রান্তরে সূর্য নামে— অতীত আসে। পূর্বপুরুষের আকাশ শুষ্কদেশে শিকড় চারিয়ে জন্মগন্ধের উৎসের অন্ধকারে মিলিয়ে যায়।

শীতের মাতৃত্ব মুখের দিকে চেয়ে থাকে— গোধূলি সন্ন্যাসীর বসনে বইছে ছায়াঘন রৌদ্রের হৃদয়- খরস্রোতানদী - সন্ধ্যালোকের বাঁশবন - পূর্বজন্মের নক্ষত্র আকাশ...

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success