উপভোগ Poem by Subhajeet Maity

উপভোগ

মাঝে মাঝে বর্ষার মত ঝরে দেখো যে,
বিচ্ছিন্নতার মধ্যেও একটা আনন্দ আছে।
সরিয়ে দিও বুকের মধ্যে জমা বোঝা গুলো,
আটকে রাখার মধ্যে একটা শাস্তি আছে।

পাখিদের আলোময় আনন্দের ঘর,
খড়কুটো দিয়ে আস্তে আস্তে জোড়ে।।

তোমার মকান ইট পাথরের,
বোঝার ফলে মন‌ থাকে ভারী,
কাঁধ থাকে ঝুঁকে।
কখন এলে এবং পাড়ি দিলে,
সবকিছু এখানেই ছেড়ে দিয়ে,
মন ভোরে জীবন কখন উপভোগ করলে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success