আসছে পূজো পুলকে তাই,
সমাবেশ ঘটে বাজার মলে ।
পথের দূর্গার বস্ত্র জোটেনা,
মরতে হয় তাকে পচে গলে ।
...
ধরার বুকে বর্ষাগমন,
তব দর্শনে পাগল মন।
গুরু রব মেঘের আগম,
বায়ু বয় উচ্চস্বরাগম।
...
মাঝে মাঝে বর্ষার মত ঝরে দেখো যে,
বিচ্ছিন্নতার মধ্যেও একটা আনন্দ আছে।
সরিয়ে দিও বুকের মধ্যে জমা বোঝা গুলো,
আটকে রাখার মধ্যে একটা শাস্তি আছে।
...
আশির প্রহরে আজ এসে মেলি মুক্তির দুয়ার,
রক্তে কেনা স্বাধীনতার অপরূপ এ জোয়ার।
সাতচল্লিশের সেই প্রভাতে রুদ্ধশ্বাসে জয়,
ইতিহাস লেখে যেথা মুছে গেছে যত ভয়।
...
I am Subhajeet Maity. My Father's name is Basudev Maity and My Mother's name is Baisakhi Maity. I live at Durgapur, Pashim Barddhaman, West Bengal, India. I'm study now in Department of BENGALI at Micheal Madhusudan Memorial College Durgapur. My hobby is writing and drawing. My writing was start when I'm study in class 8th Standard. My inspiration of writing is my school teacher Prabir Dasgupta Sir. He is an economics teacher at our school. He wrote many beautiful poems. Which all are my inspiration.)
পথের দূর্গা
আসছে পূজো পুলকে তাই,
সমাবেশ ঘটে বাজার মলে ।
পথের দূর্গার বস্ত্র জোটেনা,
মরতে হয় তাকে পচে গলে ।
মাটির দূর্গার বসতকাল মাত্র চার দিন,
সেইজন্য তার বহু লক্ষ্য কোটির মন্ডপবাড়ি ।
পথের দূর্গার বসতকাল বহুদিন,
তবুও নেই তার জন্য একটিও ঘরবাড়ি ।
মাটির দূর্গার সাজসজ্জার বাহারে,
পাত্র সজ্জিত মিষ্টান্ন ফল ।
পথের দূর্গাকে শূল বেদনায়,
ফেলতে হচ্ছে চোখের জল ।
মাটির দূর্গার আলোক শয্যায়,
জ্বলছে কত ফুলঝুরি ।
পথের দূর্গা অন্ধকারে,
খাচ্ছে পথেই গড়াগড়ি ।
মন্ডপে সব ভীড় করে যায়,
মাটির দূর্গা দর্শনে ।
পথের দূর্গার লজ্জিত কায়,
মৃত্যু হয় তার ধর্ষণে ।।