আমাদের হারিয়ে যেতে নেই Poem by Tonmoy Datta Mishu

আমাদের হারিয়ে যেতে নেই

আলো-আঁধারির দুনিয়াতে, খুঁজে ফিরি কে বা কাকে,
নিতান্তই বোকাসোকা, নাহলে এভাবে কে থাকে!
বইয়ের পাতার লেখাতে, কোন মনীষী ডাকে
অন্তহীন চলার পথে,
আশ্চর্য বোকা বারবার কেন ফিরে আসে?

কালিতে দুলি, অক্ষরে অক্ষরে জাগি,
কবি কবিতার মায়া, লেখক প্রাণেরও ছায়া।
গল্প হতে উপন্যাস, কাব্য হতে মহাকাব্য,
হাতের যাদু নাকি কল্পনার প্রয়াস।
প্রতি শতকের নানা গল্প, হাজারো মানুষের ঐক্য,
জীবিত নয়, তাও জীবন্ত।
হাসি-কান্না, সুখ-দুঃখ, জয়-পরাজয়, জন্ম-মৃত্যু
একে একে শেষ করি, তা-ও মহাসমুদ্র বাকি।

আমাদের হারিয়ে যেতে নেই
Thursday, September 17, 2026
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success