শুভদৃষ্টি Poem by Tonmoy Datta Mishu

শুভদৃষ্টি

হচ্ছে অনেক দেরি, তবু বসে আছি চেয়ে,
আমার যাওয়ার আগে তুমি হয়ত আসবে এই পথে,
হয়তো আসবে শেষবারের মত আমার সামনে!
আমার বিশ্বাসটুকু বুকে চেপে রেখে,
দাঁড়কাক হয়ে চেয়ে আছি পথে।
একে একে আসলো সবাই,
নবীন কাকু থেকে শুরু করে
বাদ যায় নি ছোট্ট নিতাই।
সাথে দিয়েছে কিছু উপহার,
আমার চার বছরের চেনা সব মানুষ দেখিয়েছে,
ভালোবাসাটা আসলে সবার।

একটু সময়ের জন্য আমি ফিরে গেলাম চার বছর আগে,
এই ঝুপড়ি, আমার এই ক্যাম্পাস,
এই রং উঠে যাওয়া কলাভবন,
জারুলতলার সে আড্ডা, চাকসুর কথা কাটাকাটি,
ভুলা কি যায় শাটলে গাওয়া গীতি?
শহীদ মিনার তার স্তম্ভ উচু করে,
বাঁচতে শেখায় স্বাধীনভাবে,
বুদ্ধিজীবী চত্বর, বিজয় ৭১ ভাস্কর্য
দেখায় আমাকে আঙ্গুল দিয়ে,
যেতে হবে বহুদূর অন্তত তাদের জন্য।
আমার বাঁ'চোখ বেয়ে ঝড়ল এক ফোটা আবেগ,
সেই ছবি তুলে নিল রাতুল,
জমা হলো আরও একটি স্মৃতি আমার বিদায়ের দিনেও।

একদিকে আমি স্মৃতিতে ভাসছি,
অন্যদিকে ভাবছি তোমায়।
ভাবছি দেখা পাব একটিবার,
আমার চারটার শাটল চলে এসেছে,
আমার প্রিয় ক্যম্পাসকে দিতে হবে বিদায়।
শাটলে বসে জানলা দিয়ে তাকিয়ে দেখলাম তুমি দাঁড়িয়ে,
আমি এক দৃষ্টিতে আছি তোমার দিকে তাকিয়ে,
তুমি মিশে যাচ্ছ সূর্যাস্তের সাথে, দূর-দূরে।
মনে পড়ে যায় এই চারটার শাটলেই
হয়েছিল দেখা আমাদের!
সে প্রথম দেখা, আমার কাছে আজও শুভদৃষ্টি।
প্রিয় ক্ষমা করো আমায়,
আমি হতভাগা ব্যর্থ প্রেমিক,
সেদিন বাঁচাতে পারিনি তোমায়।

শুভদৃষ্টি
Thursday, September 17, 2026
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success