আলোর মাঝে খুঁজি তোমায় [জিয়া সংগীত; Zia Sangeet] Poem by Md. Ziaul Haque

আলোর মাঝে খুঁজি তোমায় [জিয়া সংগীত; Zia Sangeet]

আলোর মাঝে খুঁজি তোমায়,
পাই না কোথায় তোমার দেখা,
আঁধার কালোয় যাই ছুটে যাই,
কষ্টের সাগর নিয়ে বুকে একা!

জানি না ঠিক কোন কারণে,
গেলে হারিয়ে সংগোপনে,
জানি না আর ফিরে পাবো কিনা,
হারানো প্রেম আর ধরা দেবে না!
আলোর মাঝে খুঁজি তোমায়,
পাই না কোথায় তোমার দেখা,
আঁধার কালোয় যাই ছুটে যাই,
কষ্টের সাগর নিয়ে বুকে একা!

জীবন আমার কষ্টের সাগর,
আঁধারে ঢাকা প্রতিটি প্রহর,
মরণের আগে যেন দেখতে পাই,
মুখটি তোমার ওগো, আর চাওয়া নাই!
আলোর মাঝে খুঁজি তোমায়,
পাই না কোথায় তোমার দেখা,
আঁধার কালোয় যাই ছুটে যাই,
কষ্টের সাগর নিয়ে বুকে একা!

Saturday, August 5, 2017
Topic(s) of this poem: song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success