পাথর Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

পাথর

আমাকে লক্ষ্য করে অনেকেই পাথর মেরেছে
কখনো রাগ করি নি
ঐ পাথর তুলে তাদের পাল্টা মারি নি
পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে জমা করেছিলাম
অনেক পাথর, ছোট বড় মাঝারি.... অনেক রকম
কেউ কেউ বলেছিল.....
ঐ পাথর দিয়ে দেওয়াল বানাও, মজবুত হবে
বানায়নি.... ব্রিজ বানিয়েছিলাম
তাই আজ এতদূর আসতে পেরেছি
কিন্তু দেওয়াল দেওয়া বাড়ী আজও বানাতে পারিনি।
ভাড়া বাড়িতেই বাস করছি।

Tuesday, April 12, 2016
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success