ছাড়িস না হাতখানা Poem by RAJAT GHOSH

ছাড়িস না হাতখানা

বন্ধু চল ওই দূরে...
যেখানে মিশেছে আকাশ বাড়ি
সবুজ মাঠ আর তাল পিপুলের সারি,

বন্ধু চল ওই দূরে...
যেখানে ওই রমণী ভিজে পায়ে ধান বোনে
কত আশার কলতান ভবিষ্যতের গোনে।

বন্ধু চল ওই দূরে...
ওই ঐখানে যেখানে নীলিমায় মেশে সাদা বলাকা
যেথা শুধু পেঁজা মেঘে শিউলি আর কাশের এলাকা।

বন্ধু চল ওই দূরে...
হাতে দিয়ে হাত মনে দিয়ে মন
এইতো সময় বিদায় ক্ষনের আগমন।

বন্ধু চল ওই দূরে...
ছাড়িস না হাতখানা...

Monday, September 16, 2019
Topic(s) of this poem: friendship
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success