বিচিত্র এ পৃথিবীতে দু ধরণের লোক আছে।
একদল সাঁতার কাটার আগে- সাঁতারের বই পড়ে,
মাস্টার খোঁজে, সাঁতার- স্বাস্থ্যের পক্ষে ভালো বা খারাপ
তাই নিয়ে কয়েকবছর ধরে গবেষণা আর বিতর্ক করে।
ততদিনে তাদের সাঁতার কাটার ইচ্ছের অপমৃত্যু ঘটে।
অন্যদিকে হাতেগুনা কিছু লোক- তারা অত ভাবে না।
তারা খরস্রোতা নদীর উপর উলঙ্গ হয়ে ঝাঁপিয়ে পড়ে।
ডুবতে ডুবতে তারা যখন মরবে মরবে করে, ঠিক সেই
মুহূর্তে এরা, হটাৎ সাঁতার শিখে জেগে উঠে।
এরাই হলো বীর। পৃথিবীতে এরাই সুখী, এরাই বিজয়ী।
পৃথিবীর যা কিছু অনন্য সৃষ্টি, তা সবই এদের দ্বারা।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem