বাংলার ব্রাহ্মণ Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

বাংলার ব্রাহ্মণ

ভারতীয় ব্রাহ্মণ
বেশিরভাগটাই নিরামিশাষী
উত্তর, দক্ষিণ, পশ্চিম... সর্বত্র
শুধু পূর্ব ভারতের কিছু ব্রাহ্মণ ছাড়া
বিশেষ করে বাংলার
পঞ্চগোত্রীয় কণৌজিয়া ব্রাহ্মণ
পঞ্চ ম-কারে আকন্ঠ ডুবে আছে
এখানকার ব্রাহ্মণেরা
বল্লালসেন থেকে বুদ্ধদেব ভট্টাচার্য্য পর্যন্ত
এরা চুল্হা-ই শুদ্ধ করতে পারল না
আঁশ-নিরামিশ ও এঁটো-ছোঁয়ার চক্রব্যুহেই
আটকে রইল বংশ পরম্পরায়
আজও ভারতীয় ব্রাহ্মণ
বাংলায় আসতে রীতিমতো ভয় পায়
বাংলার শহর বা গ্রামে
তারা আজও একটা পরিচ্ছন্ন ও রুচিশীল
নিরামিশ হোটেলের জন্য
মাথা কুটে মরে ।

Friday, May 13, 2016
Topic(s) of this poem: culture
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success