ডাক্তার Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ডাক্তার

আপনি কি ডাক্তার না কসাই?

রোগ ধরতে পারলেন না,
খসখস করে গন্ডাখানেক টেস্ট লিখলেন
ঠিক আছে....
তবে ওষুধ কেন মশাই?

আর যদি রোগই ধরলেন, ওষুধ দিলেন
তবে টেস্ট কেন?
নাকি গাছেরও খাবেন, তলারও কুড়াবেন?

ভিজিট নেবেন
টেস্টের কমিশন খাবেন
আবার ওষুধ কোম্পানীর গিফ্টও হাতাবেন!

আমরা রোগীরা বুঝি মুরগী,
নাকি তেল চুকচুকে খাসি!
পেলেই জবাই
খাবেন টাটকা এবং বাসি।

দিনে তো দেড়-দুশো রোগী দেখেন
কত ভিজিট নেন?
ভারত সরকার একথা জানে!
পুরো আয়ের আয়কর দেন?

কাক ডালে বসে পটি করে
ভাবে, তার ইয়ে আর কে দেখতে পাবে!
দিন আসছে ডাক্তারবাবু...
রোগীর অভিভাবকেরাই
আপনাদের ছাল ছাড়িয়ে নেবে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success