ওরা অর্ধোন্মাদ Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ওরা অর্ধোন্মাদ

ওরা কোরান পড়ে
ওরা বাইবেল পড়ে
ওরা গীতা পড়ে
ওরা সবাই ধর্মের কথা শোনে
ওরা একজন আর একজনকে ঘৃণা করে
ওরা আতঙ্ক ছড়ায়
ওরা একে অপরের মুন্ডু কাটে।

ওরা নমাজ পড়ে
ওরা যুদ্ধ করে
ওরা চার্চে যায়
ওরা পশুপাখির মাংস খায়
ওরা মূর্ত্তি পূজো করে
ওরা এক টুকরো জমির জন্য খুনোখুনি করে
ওদের ধর্ম ভিন্ন, ওদের ঈশ্বর ভিন্ন।

ওরা মহম্মদের ভক্ত
ওরা যীশু খ্রীষ্টের ভক্ত
ওরা কালীর ভক্ত
ওরা অন্যের স্বামী পুত্র মারে
নিজের আত্মীয় মরলে হা-হুতাশ করে
ওরা সামাজের শত্রু
ওরা অর্ধোন্মাদ, ওরা ধর্মোন্মাদ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success